ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৭:২০ PM
ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়াজ রহিম, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো. মনিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জি. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। 

অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক মো. শামসুল হুদা, ট্রেজারার; অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ; অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, উপদেষ্টা, জীবনবিজ্ঞান অনুষদ; এ.বি.এম. ইমদাদুল হক খান, ডিন, আইন অনুষদ; মো. রফিউসসান, চেয়ারপারসন, ইংরেজি বিভাগ।

বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের অবশ্যই যুগের চাহিদা মেটাতে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের তাদের পিতা-মাতার মুখে হাসি ফুটাতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ড. আবু বিন ইহ্সান, চেয়ারপারসন, ফার্মেসি বিভাগ এবং নবীনবরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক। তিনি অতিথিবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়। এটি ছিল সামার ২০২৫ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক দিন। 

অনুষ্ঠানে নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9