ইস্টার্ন ইউনিভার্সিটি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২৪ জুন ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:২৯ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স হলে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং আইসিএমএবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. সায়েদুর রহমান, ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. আব্বাস আলী খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান, ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল-হুমায়ুন, আইকিউএসির পরিচালক প্রফেসর আশরাফ হোসেন, আইএফবিআইর পরিচালক ড. আবদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সৈয়দ হাবিব আনোয়ার পাশা এবং আইসিএমএবি এর অতিরিক্ত পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান মো. আব্দুল মালেক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারকের অধীনে ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও অ্যালুমনাইরা আইসিএমএবি’র ছয়টি পর্যন্ত কোর্সে ছাড় সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সিএমএ কোয়ালিফিকেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় বিশেষ স্কলারশিপ পাবেন। 

সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথভাবে বিভিন্ন একাডেমিক উদ্যোগ, পেশাগত কার্যক্রম ও গবেষনার সুযোগ পাবে। এ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950