ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

০১ জুলাই ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:১০ AM
অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন © সংগৃহীত

প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও ব্র্যান্ডিং জোরদার করতে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের (ডিআরসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওএ) স্বাক্ষরিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১ জুলাই) ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ও ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সম্পৃক্ততা ও উন্নত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি, অধিকতর ক্ষমতায়ন এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও দৃঢ় সহযোগিতার পথ সুগম হবে।

আরও পড়ুন: কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চান ৬৮ অধ্যাপক

এ গুরুত্বপূর্ণ চুক্তি একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্বের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা উভয় প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের পথ প্রশস্ত করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, প্রশাসনিক বিভাগগুলোর শাখা প্রধানরা এবং ডিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬