কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চান ৬৮ অধ্যাপক

০১ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৬:১৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন অধ্যাপক জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিয়েছেন। আগামীকাল বুধবার (২ জুলাই) সিভি বাছাই করবে উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি।

মঙ্গলবার (০১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা জানান, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে সবচেয়ে বেশি সিভি জমা পড়েছে। ৪৮ জন অধ্যাপক ববির ভিসি হওয়ার আগ্রহ প্রকাশ করে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর কুয়েটের উপাচার্য হতে সিভি জমা দিয়েছেন ২০ জন অধ্যাপক।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, কুয়েট এবং বরিশালের উপাচার্য হতে সিভি জমা দেওয়া অধ্যাপকদের মধ্যে ছয়জনের জীবনবৃত্তান্ত বাছাই করা হতে পারে। পরবর্তীতে এই ছয়জনের তালিকা প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। এরপর প্রধান উপদেষ্টা যাকে যোগ্য মনে করবেন তাকে উপাচার্য নিয়োগ দেবেন। প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। তবে যোগ্য প্রার্থীর সংখ্যা কম হলে প্রধান উপদেষ্টার কাছে কম সংখ্যক অধ্যাপকের সিভি পাঠানো হবে বলে জানা গেছে।

গত ১০ জুন কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উপাচার্য পদে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সব কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন পাঠাতে বলা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের হতে হবে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য হবে।

আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত- যেমন শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক।

যাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

আবেদনকারীদের আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যপূর্ণ স্বীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ: কুয়েট
ফাইনালে মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাসে এক বিভীষিকাময় রাত!
  • ১৯ জুলাই ২০২৬
রাজধানীতে স্কুল ভবনের ছয়তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি
  • ১৯ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে তৃতীয় হয়ে কত টাকা পেল ইংল্যান্ড?
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence