ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ PM
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত © টিডিসি ফটো

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল আড়াইটার দিকে সান্তাহার রেলওয়ে জংশন বগুড়া থেকে জয়পুরহাট স্টেশনের আগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে অনেক মানুষ আহত হয়।

তারা একজন যাত্রী নিহত হওয়ার দাবি করেছেন। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যায়নি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬