শেরপুরে পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার 

১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
নারীর মরদেহ উদ্ধার সময় পুলিশ ও স্থানীয় লোকজন

নারীর মরদেহ উদ্ধার সময় পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

শেরপুরের ঝিনাইগাতীর গজনী রুটে পাহাড়ি জঙ্গল থেকে এক অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার জন্য এখানে ফেলে যায় বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থানে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহের সঙ্গে একটি বাটন মোবাইল, দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।

ওসি মো. আল আমিন বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার রহস্য উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950