যুবলীগ নেতার নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

১৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ AM
শাহরিয়ার নাইম

শাহরিয়ার নাইম © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে শাহরিয়ার নাইম নামে দশম শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় মরা পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহরিয়ার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের ছেলে। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ ও নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, স্থানীয়রা একটি মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। কিন্তু, ঘটনাস্থলটি নৌ-পুলিশের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। পরে থানা পুলিশ বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশকে অবহিত করে। 

আরও পড়ুন : এইচএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ২০১ জন

নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ নদীতে ভাসমান অবস্থায় এক তরুণের  মরদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায়, সে শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। গত ১৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। ওইদিন পড়াশোনা নিয়ে তাকে বকাবকি করেছিলেন পরিবারের সদস্যরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। আজ তার মরদেহ উদ্ধার করা হলো।

তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে শাহরিয়ারের। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9