গাজীপুরে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৫ নভেম্বর ২০২৫, ০৬:৪১ PM
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর জেলার মানচিত্র © সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে একই পরিবারের আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
 
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির নাম বকুল মিয়া (৩৫)। তিনি নীলফামারী জেলার তলডোমর থানার বসুনিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন হাবিবা বেগম (৪০) সোনালী বেগম (২৪) ও হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে সপরিবারে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন বকুল মিয়া। পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন পরিবারের অন্য তিনজন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950