হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

১০ মার্চ ২০২৬, ১২:৪৯ PM
জব্দ করা ভারতীয় গরু ও মদ

জব্দ করা ভারতীয় গরু ও মদ © সংগৃহীত

হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় তিন লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে এসব মদ এনে সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে রেখে সুযোগমতো পাচারের চেষ্টা করছিল।
এর আগে সোমবার (৯ মার্চ) দুপুরে একই ব্যাটালিয়নের গুইবিল বিওপির টহলদল উপজেলার গুইবিল এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায়। অভিযানে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করা হয়। চোরাকারবারিরা ভারত থেকে গরুগুলো এনে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

জব্দ করা মদ ও গরু আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬