চট্টগ্রামে ‘ইসলামিক ফাইন্যান্স ফর নেক্সট বিজনেস লিডারস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১০ মার্চ ২০২৬, ০৫:৫১ AM
চট্টগ্রামে ‘ইসলামিক ফাইন্যান্স ফর নেক্সট বিজনেস লিডারস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘ইসলামিক ফাইন্যান্স ফর নেক্সট বিজনেস লিডারস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত © টিডিসি ফটো

তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃত্বকে শরিয়াহ ভিত্তিক অর্থায়ন সম্পর্কে ধারণা দিতে জেসিআই চট্টগ্রামের উদ্যোগে ‘ইসলামিক ফাইন্যান্স ফর নেক্সট বিজনেস লিডারস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (​৯ মার্চ) নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ও শরিয়াহ উপদেষ্টা ওবাইদুর রহমান হাম্মাদ। কর্মশালায় বর্তমান বিশ্বে ইসলামিক অর্থায়নের গুরুত্ব, ব্যবসায়িক নীতি এবং এর প্রায়োগিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।​

ওবাইদুর রহমান হাম্মাদ বলেন, নৈতিক ব্যবসায়িক কাঠামো গড়তে তরুণ প্রজন্মের শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থা ও লেনদেন বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন।

এ প্রসঙ্গে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্বায়নের এ সময়ে আন্তর্জাতিক বাণিজ্য শুধু বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছোট ও মাঝারি উদ্যোক্তারাও এখন বৈদেশিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে অর্থায়ন, সুদহীন লেনদেন গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুদমুক্ত (রিবা-মুক্ত) ইসলামী ব্যাংকিং, বিনিয়োগ, এবং ব্যবসায়িক চুক্তি (মুদারাবাহ, মুশারাকাহ, মুরাবাহা) সম্পর্কে বাস্তব জ্ঞান তরুণ উদ্যোক্তাদের মধ্যে প্রসার করার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে আধুনিক আর্থিক ব্যবস্থায় হালাল উপায়ে ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধান ও পরিপালন বিষয়ে বিস্তারিত 
আলোচনা করা হয়।

​কর্মশালা শেষে উপস্থিত তরুণ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।​ অনুষ্ঠানে জেসিআই-এর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9