ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে স্থায়ী বহিষ্কার দাবি শিক্ষার্থীদের

২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ PM
প্রধান শিক্ষককে স্থায়ী বহিষ্কার দাবি শিক্ষার্থীদের

প্রধান শিক্ষককে স্থায়ী বহিষ্কার দাবি শিক্ষার্থীদের © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এক ঘণ্টাব্যাপী ওই কর্মসূচির সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় এবং হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড তুলে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। তদন্তের পর বিদ্যালয়ের পরিচালনা কমিটি প্রাথমিকভাবে তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে সম্প্রতি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই ওই শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলনে নামে।

এই ঘটনায় বিদ্যালয়পাড়া ও আশপাশের এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকের মতো। তার কাছ থেকে এমন অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক।’ তারা আব্দুল আলিমের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950