রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার

১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৮ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে জড়িতদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই প্রশাসন জরুরি বৈঠক ডেকে বহিষ্কার ও তদন্তের সিদ্ধান্ত নেয়।

সাময়িক বহিষ্কৃতরা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তারা হলেন—সাফায়েত শুভ (ব্যাচ ১৬), শাহরিয়ার অপু (ব্যাচ ১৬), সজিব (ব্যাচ ১৬), সৌরভ (ব্যাচ ১৬), নাজমুজ সাকিব (ব্যাচ ১৬), রোহান সরকার রোহান (ব্যাচ ১৬), জিহাদ (ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।

আরও পড়ুন: তিন বিভাগের সংঘর্ষে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়, আহত ১০

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িত অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, ঘটনাটি ছিল ত্রিমুখী সংঘর্ষ, যেখানে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমও ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা হয়েছে। এ ঘটনায় শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কার করা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী  বলেন, ‘প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতির আলোকে বহিষ্কারের সংখ্যা আরও বাড়তেও পারে।’ শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে উপাচার্য বলেন, ‘জরুরি বৈঠক ডেকে আমরা তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।’

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬