বেরোবিতে ৭-৯ অক্টোবর সব পরীক্ষা স্থগিত

০২ অক্টোবর ২০২৫, ১০:০২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী চলমান ছুটি/বন্ধের মধ্যে ৯ অক্টোবর পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া যাবে না বিধায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে পূর্বঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ে যথারীতি অফিস ও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। সভায় জানানো হয়, প্রতিটি বিভাগ নিজস্ব উদ্যোগে স্থগিত পরীক্ষার পরিবর্তিত রুটিন ঘোষণা করবে এবং শিক্ষার্থীদের তা অনুসরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬