৯ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। ৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও অফিসসমূহ চালু হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সব জরুরি সেবা চালু থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস (০১৭১৯-০৪৪৩৩০), অ্যাম্বুলেন্স (০১৩১৩-০১৩৩৬৬), নিরাপত্তা ও পরিচ্ছন্নতার প্রয়োজনে (০১৩১৩-০১৩৩৩০), বিদ্যুৎ ও পানির সমস্যায় (০১৩১৩-০১৩৩৭৭), গাড়ি রিকুইজিশন (০১৩১৩-০১৩৩৫৫) ও বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প (০১৭৩৬-৫৯১৯৯৩)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের করতে হবে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬