বেরোবিতে সহকারী প্রক্টর হলেন জুলাই মামলার আসামি!

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ PM
সহকারী প্রক্টর মোঃ মনিরুল ইসলাম

সহকারী প্রক্টর মোঃ মনিরুল ইসলাম © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। তিনি জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার উপর হামলার মামলার এক আসামি।

সূত্র জানায়, বর্তমান প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ড. ফেরদৌস রহমানের বিশেষ সুপারিশে তাঁর বিভাগেরই জুনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলার নথি বিশ্লেষণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৯ জুলাই রংপুর কোতোয়ালি থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ১৪০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার ১৩৩ নম্বর আসামি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর মনিরুল ইসলামের নাম রয়েছে।

আরও পড়ুন: বুয়েটের সনি হত্যায় সাজাভোগ শেষে টগর অবৈধ অস্ত্র বেচাকেনায় জড়িত হন: র‍্যাব

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর ৩টার দিকে প্রায় এক হাজার শিক্ষার্থী-জনতা রংপুর শহরের টাউন হল মোড়ে পৌঁছালে আসামিরা তাদের ওপর হামলা চালায়। এতে বাদী শহিদুল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ১০ দিনের চিকিৎসা শেষে সুস্থ হন।

এ বিষয়ে জানতে অধ্যাপক মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কেন মামলার আসামিকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হলো—এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন,
`প্রক্টর তাঁর সহকারী প্রক্টর বেছে নেন। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।'

একই প্রশ্নে প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, `মামলাটা ভুয়া। বাদীর সঙ্গে কথা বলে জেনেছি, মনিরুলের সম্পৃক্ততা নেই। বাদী এ বিষয়ে এফিডেভিটও দিয়েছেন। তাই তাকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।'

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬