প্রতিষ্ঠার ১৭ বছর পর বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

সংবাদ সম্মেলনে কথা বলছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী © টিডিসি

২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্তৃপক্ষে। আগামী ২০ ডিসেম্বর সমাবর্তনের আয়োজন করা হচ্ছে।  সমাবর্তনে অংশ নিতে পারবেন ১ম থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়টিতে সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।

উপাচার্য জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। 

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণসহ এ বিষয়ে পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলমান। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপাচার্য আরও জানান, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে। এ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে পাস করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে থাকবে। এ সময় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9