গরু চুরির মামলায় কারাগারে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার

২৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ PM
স্বেচ্ছাসেবক দলের নতা আলা উদ্দিন

স্বেচ্ছাসেবক দলের নতা আলা উদ্দিন © সংগৃহীত

ফেনীতে গরু চুরির মামলায় কারাগারে যাওয়া দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় তাকে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে পৃথক বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন হায়দারকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী স্থায়ীভাবে সংগঠন থেকেও বহিষ্কার করা হবে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬