ভাইরাল সেই যুবকের চাকুটি উদ্ধার

২৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ AM
যুবক শাহ আলী শিকদার গ্রেপ্তার

যুবক শাহ আলী শিকদার গ্রেপ্তার © টিডিসি ফটো

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাকু দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারের (৩৫) হাতে থাকা চাকুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) চাকুটি উদ্ধার করা হয়।  

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক তৈরি করছিল আলী। এই ঘটনা কেউ একজন রেকর্ড করে ফেসবুকে ছড়ালে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই যুবক। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে সে ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফর্মে জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে শক্তির মহড়া দেয়।

উল্লেখ্য, ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত যুবকের এরূপ কর্মকাণ্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম ভাইরাল যুবককে গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 
প্রসঙ্গত, কমলাপুর রেলওয়ে স্টেশনে গত ১৫ অক্টোবর প্রকাশ্যে চাকু হাতে ওই যুবকের কাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। 

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950