ধর্ষণের শিকার সেই ৬৬ বছরের বৃদ্ধার পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ৩

২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ PM
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ © টিডিসি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনার দুই দিন পর তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযুক্তের স্ত্রী ও তার ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর (পাতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলীর স্ত্রী মিনারা বেগম (৩৮), তার ভাই শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মনজুয়ারা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার ছেলে বউ বাড়ির পাশে কৃষিক্ষেতে যাচ্ছিলেন। এ সময় ধর্ষণ মামলার আসামি আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান তাকে উসকানিমূলক কথা বলেন। একপর্যায়ে আইয়ুব আলীর ভাই শহিদুল ইসলাম, তার স্ত্রী মনজুয়ারা বেগম, আইয়ুবের স্ত্রী মিনারা বেগম মিলে আফরোজাকে টেনেহিঁচড়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেন এবং হাতে কামড় দিয়ে আহত করেন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘিরে ফেলেন এবং তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।হামলার ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এর আগে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে ধর্ষণ মামলার একমাত্র আসামি আইয়ুব আলী ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের ফাঁকা মাঠে ৬৬ বছরের ওই নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে আইয়ুব আলীর বিরুদ্ধে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন। অভিযুক্ত আইয়ুব আলী (৪৫) আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে ও পেশায় কৃষক। সে দুই সন্তানের জনক।

এদিকে, ধর্ষণ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে বক্তারা দ্রুত আইয়ুব আলী ও তার পরিবারের হামলাকারী সদস্যদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের ঘোষণা দিলেন প্রধ…
  • ২০ মে ২০২৬
রামিসা হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081