নাটোরে কিশোরীকে গণধর্ষণের মূল অভিযুক্ত গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৫, ১১:২৮ PM
মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম © টিডিসি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্প্রতি মোবাইল ফোনে মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ অক্টোবর রাতে বেড়াতে যাওয়ার কথা বলে মনিরুল কিশোরীকে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় নিয়ে যান। সেখানে মনিরুলসহ তার সহযোগী সেলিম ও হাবিব মিলে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬