বিশেষ কায়দায় গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ PM
গ্রেপ্তার রাকিব হোসেন

গ্রেপ্তার রাকিব হোসেন © টিডিসি

নরসিংদীর পলাশে অভিনব কৌশলে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক মাদক ব্যবসায়ী। ওই ব্যক্তির নাম রাকিব হোসেন (৩২), তিনি ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রি ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকেলে ঘোড়াশাল কড়াতল এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার অণ্ডকোষে বাঁধা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। গত মাসেও অভিযান চালিয়ে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। দুইদিন আগে জামিনে মুক্তি পেয়েই সে আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

পুলিশের ভাষ্য, রাকিবের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশ…
  • ২২ নভেম্বর ২০২৬
যেসব ভুলে তাৎক্ষণিক বাতিল হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার…
  • ২২ নভেম্বর ২০২৬