কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫০ PM
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি © টিডিসি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে এসব গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আ.লীগ নিষিদ্ধের দাবি, যা বললেন আইনমন্ত্রী
  • ২১ নভেম্বর ২০২৬
পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, কিভাব…
  • ২১ নভেম্বর ২০২৬
পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা!
  • ২১ নভেম্বর ২০২৬
মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, পুড়িয়ে দিল একাধিক…
  • ২১ নভেম্বর ২০২৬
জাবিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল
  • ২১ নভেম্বর ২০২৬
জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
  • ২১ নভেম্বর ২০২৬