১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ AM
জব্দকৃত ১০৫ কেজি গাঁজা

জব্দকৃত ১০৫ কেজি গাঁজা © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মো. আসাদুল ইসলাম ভূঁইয়া ওরফে বাদল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায়। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভ্যানের ভেতরে গাঁজা লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো আটটি বস্তায় মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসাদুল ইসলাম ভূঁইয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ড ভ্যানসহ তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬