নেত্রকোনায় বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার 

২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ PM
মদসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

মদসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী © টিডিসি

নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা থেকে ৩৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা মদের মধ্যে রয়েছে ‌‌‌‌‌‘সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইস্কি, ভারতের তৈরি মদ। এসব মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. মনু মিয়া। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম।

এর আগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন অ্যান্ড সেন্টারের সামনে হতে ওই মাদককারিকে মাদকসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র আরো জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আজ দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে।

৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬