তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ PM
ইফতারুল হাসান স্বপন

ইফতারুল হাসান স্বপন © সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলার বহুল আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, তোফায়েল আহমেদের ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে স্বপন ভোলা ও আশপাশের এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এ সময় তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নদী দখল, মৎস্যঘের দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্তিশালী প্রভাবশালী চক্র গড়ে তোলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে রাজধানীর শাহজাহানপুর থানায় হওয়া ১৯ নম্বর মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে, সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।

বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬