আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ AM
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন গ্রেপ্তার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন গ্রেপ্তার © টিডিসি ফটো

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ভাইভা-প্রেজেন্টেশনে নিকাব বিতর্ক: স্থায়ী সমাধান দিল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। ওই ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হন এবং আহত হন দুই শতাধিক। পরবর্তীতে স্বৈরাচার সরকারের পতনের পর নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন আফজাল হোসেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‌‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের দায়ের করা মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950