ভাইভা-প্রেজেন্টেশনে নিকাব বিতর্ক: স্থায়ী সমাধান দিল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © লোগো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিকাব রাখা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে পরিচয় নিশ্চিতকরণে শিক্ষার্থীদের নিকাব খুলতে হবে না। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজেরাই পরিচয় শনাক্ত করবেন।

ভাইভা বা প্রেজেন্টেশনের মতো একাডেমিক কার্যক্রমে নারী শিক্ষার্থীদের নিকাব খুলতে বাধ্য না করে নারী শিক্ষকরা বিশেষ পদ্ধতিতে তাদের পরিচয় শনাক্ত করবেন, এমন নির্দেশ দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োমেট্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ভাইবা, প্রেজেন্টেশনসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের নিকাব খুলতে বাধ্য করা যাবে না। নারী শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত

এতে আরও বলা হয়, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা শিক্ষার্থীদের বিদ্রুপ, ট্যাগিং বা বৈষম্যের শিকার না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হলো। 

এর আগে ১৪ সেপ্টেম্বর সারাদেশে হিজাব ও নিকাব পরা শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে উপাচার্যের বরাবর স্বারকলিপি দেন শিক্ষার্থীরা। সেখানে তারা তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হল: ছাত্রীদের শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করা; বায়োমেট্রিক চালু না হওয়া পর্যন্ত মহিলা শিক্ষিকাদের মাধ্যমে শনাক্তকরণ নিশ্চিত করা এবং হিজাব বা নিকাব খুলতে বাধ্য না করা এবং কোনো ধরনের বুলিং বা ট্যাগিং না করা।

 

ঢাবিতে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল…
  • ১৯ জুলাই ২০২৬
শিবিরের কর্মসূচিতে জামায়াত এমপির মোবাইল নিয়ে লাপাত্তা যুবক
  • ১৯ জুলাই ২০২৬
রাতে নিখোঁজ, সকালে আদা ক্ষেতে মিলল কবিরাজের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’-এর নবীনবরণ অনুষ্ঠিত
  • ১৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence