পাবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের মশালমিছিল, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

২৯ আগস্ট ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ AM
পাবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের মশালমিছিল

পাবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের মশালমিছিল © টিডিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা মশালমিছিল করেছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে প্রধান ফটক পর্যন্ত মশালমিছিল করেন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। 

ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক বুয়েটিয়ান এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মশালমিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচি শেষে তারা ঘোষণা দেন যে, আগামীকাল (৩০ আগস্ট) পাবিপ্রবির প্রকৌশল অনুষদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো।

আরও পড়ুন: গবেষণা কেন্দ্রের নামে ‘শেখ ফজিলাতুন্নেছা’ থাকায় আসছে না আবেদন

শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি করতে এ আন্দোলন অব্যাহত থাকবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন পাঁচ মাস ধরে আমাদের যে ডিপ্লোমা কোটা আন্দোলন চলছে। এ আন্দোলন ঘিরে ডিপ্লোমার ভাইয়েরা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইয়েদের বিভিন্ন ভাবে হামলা করছে। এ ছাড়া বুয়েটের এক বোনকে তারা প্রকাশ্যে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়েছে। আমরা বারবার বলছি, আমরা আপনাদের কখনোই ছোট করছি না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যদি সরকার আমাদের দাবি ন্যায্য মনে করে, তাহলে আমাদের দাবি পূরণ করবে। যদি আপনারা এভাবে চলতেই থাকেন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব।’

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে টপকে শীর্ষে উঠলেন এমবাপ্পে
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence