পাবিপ্রবির প্রকৌশল অনুষদে ক্লাস-পরীক্ষা বর্জন

২৩ আগস্ট ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা সারাদেশব্যাপী ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে। আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট টানা তিন দিনব্যাপী এই কর্মসূচি চলবে। আগামীকাল রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে প্রস্তুত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। পাশাপাশি ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের কারণে ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের  শিক্ষার্থী মো. জান্নাতুল নাইম জীম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি, কিন্তু বারবার তা উপেক্ষিত হয়েছে। আমাদের ভবিষ্যৎ ও পেশাগত সম্মানের প্রশ্নে কোনো আপস করা যাবে না। এজন্য আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই, প্রকৌশলীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হোক। কোনো ধরনের বৈষম্য যেন না থাকে। আগামীকাল আমরা সবাই রাজশাহীতে বিভাগীয় সমাবেশে যোগ দেবো। সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা একত্রিত হবেন। এই সমাবেশ থেকেই আন্দোলন নতুন গতি পাবে।’

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে এক নতুন যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয়

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল (২৪ আগস্ট) তারা দলবদ্ধভাবে রাজশাহীর বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। সমাবেশে শুধু পাবিপ্রবির শিক্ষার্থীরাই নয়, রাজশাহী বিভাগের বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা আসবেন। এতে আন্দোলনের পরিধি আরও বাড়বে এবং জাতীয় পর্যায়ে জোরালো চাপ সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এই সমাবেশ হবে দাবি আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে কর্মসূচির কারণে প্রকৌশল অনুষদের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে আগামীকাল থেকে তিন দিন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হবে বলে ধারণা করা যাচ্ছে। 

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে টপকে শীর্ষে উঠলেন এমবাপ্পে
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence