মোদির বিরুদ্ধে এক নতুন যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয়

২৩ আগস্ট ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয়

দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয় © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা করেন—এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। 

বিজয়ের ভাষায়, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।

মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।

সংবাদসংস্থা পিটিআই, এএনআই, এনটিভি থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস—সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক চুক্তি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অর্জন: প্রেস সচিব

তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে-কে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের নীতি—সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার—যা বিজেপির ধ্যানধারণার সম্পূর্ণ বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে। মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন, তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9