সরকার বিরোধী পোস্টার প্রচারকালে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ PM
হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার © ডিএমপি সূত্রে পাওয়া

সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।
 
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আমজাদ হোসেন বুখারী ( ২২) ও  ২। মাহদী হাসান (২২)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে উল্লিখিত আসামীগণসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।
 
উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, ‘হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।’
 
মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ‘হিযবুত তাহরীর’ সংগঠনের সমর্থক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬