টঙ্গীতে শীর্ষ মাদককারবারি রুনা ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ PM
মাদককারবারি রুনা ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার

মাদককারবারি রুনা ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সবার বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদককারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও বিভিন্ন কৌশলে তিনি আইনের হাত এড়িয়ে যান। অবশেষে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬