ছাগলকাণ্ড: সাদেক এগ্রোর চেয়ারম্যান এবার হত্যা মামলায় গ্রেপ্তার

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ PM
ছাগলকাণ্ড: সাদেক এগ্রোর চেয়ারম্যান গ্রেপ্তার

ছাগলকাণ্ড: সাদেক এগ্রোর চেয়ারম্যান গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ইমরানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ৩ মার্চ ইমরান হোসেনকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করে সিআইডি। ওইদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মানি লন্ডারিংয়ের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরদিন ইমরানকে কারাগারে পাঠানো হয়।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬