লালমোহনে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ AM
র‌্যাবের হাতে গ্রেপ্তার মো. শরীফ

র‌্যাবের হাতে গ্রেপ্তার মো. শরীফ © টিডিসি

ভোলার লালমোহনে বৃদ্ধা আমিকজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফকে (৩০) সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এক যৌথ অভিযানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তাকে ভাদড়া মোড় এলাকা থেকে আটক করে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদী প্রবাসী রফিক ডুবাইয়ের ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘরে খাবারে নেশাদ্রব্য খাইয়ে রফিকের বাবা তোফাজ্জল ইসলাম ও স্ত্রী তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর মা আমিকজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৬) লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলা দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ নামে আরেক সন্দেহভাজন আসামিকে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে লালমোহন থানা পুলিশ। র‌্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬