কুড়িগ্রামে এক সপ্তাহে ২ কোটি ১১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিজিবির

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ PM
অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করে বিজিবি

অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করে বিজিবি © টিডিসি

কুড়িগ্রামে গত এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে। 

আটক ব্যক্তিরা জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের  বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭২টি, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬টি, ভারতীয় ৭৯ হাজার রুপি, চকলেট বাজি ৪৫ হাজার ১৫০; কসমেটিকস আইটেম বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু রয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাতের নিয়মিত তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950