ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৩:২৪ PM
বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য

বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস ৩ হাজার ৮৫২টি ও সিগারেট ৯১৭ প্যাকেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ আগস্ট একই ব্যাটালিয়নের অভিযানে ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার ভারতীয় ফুচকা ২ হাজার ১৭৫ কেজি ও জিরা ৮১০ কেজি আটক করে কাস্টমসে জমা দেওয়া হয়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেণ, ‘ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে কোনো প্রকার চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬