যশোরে দুটি স্বর্ণের বারসহ যুবক আটক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
আটক ব্যক্তি ও জব্দ করা স্বর্ণের বার

আটক ব্যক্তি ও জব্দ করা স্বর্ণের বার © সংগৃহীত

যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাদশা। জব্দ করা স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটক যুবকের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬