কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে ছেলের হাতে খুন মা-বোন

৩১ আগস্ট ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
নিহতদের বাড়িতে এলাকাবাসীর ভিড়

নিহতদের বাড়িতে এলাকাবাসীর ভিড় © টিডিসি

কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৪০)। এ ঘটনায় লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।

লুৎফা বেগমের মেয়ে শিউলি আক্তার বলেন, ‌‘আমার মায়ের ওপর ভাই মোহাম্মদ শাহিন ও তার স্ত্রী লাকি আক্তার নির্যাতন চালাত। শনিবার বিকেলেও তারা মা ও বোনকে মারধর করে। রোববার দুপুরে তাদের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। মা ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

অভিযুক্ত শাহিনের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, ‘দুপুরে শাহিন আমাদের জানান তার মা ও বোন মারা গেছেন। আমরা এসে দেখি তারা খাটে শুয়ে আছেন। তাদের ধরে দেখি দুজনেই মাত্র মারা গেছেন।’

কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি৷ সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী আটক রয়েছেন।’

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬