‘২৩ মামলার আসামি’ আল-মামুনকে কুপিয়ে হত্যা

২৬ জুলাই ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০২:৪৪ PM
নিহত আল-মামুন

নিহত আল-মামুন © টিডিসি

কুমিল্লার দাউদকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে মো. আল-মামুন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদূরে গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন ।

নিহত আল-মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি জুনায়েত চৌধুরী, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার (আল মামুন) ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও ওসি জানান।

এদিকে স্থানীয়রা জানান, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ তাকে আটক হয়ে কারাগারে পাঠায় বলে জানিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পরে সে জামিনে বের হয়।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬