বিস্কুট কেনার কথা বলে দোকানদারকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা

২৬ মে ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
নিহতের বাড়িতে পুলিশ ও এলাকাবাসীর ভিড়

নিহতের বাড়িতে পুলিশ ও এলাকাবাসীর ভিড় © টিডিসি

হবিগঞ্জের মাধবপুরে জিল্লুর রহমান (৪০) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় অভিযান চালিয়ে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে জাহাঙ্গীরকে আটক করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জিল্লুর রহমান ও ঘাতক জাহাঙ্গীর চাচাতো ভাই। কিছুদিন আগে একটি মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিল্লুর। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই  হত্যাকাণ্ড ঘটেছে। 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬