২ ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার চাচা

০৪ জুন ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
খুনি চাচা গ্রেপ্তার

খুনি চাচা গ্রেপ্তার © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে দুই ভাতিজিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে ঘটে যায় এই নির্মম ঘটনা, যা মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার দুই মেয়ে—শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগম (২৫) নিজ বাড়ির আঙিনায় প্রাণ হারান আপন চাচার হাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের মা হাজেরা বেগমও, যিনি হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলে আসছিল দ্বন্দ্ব। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে মাসুক মিয়াকে বাধা দেন আবু মিয়ার পরিবারের সদস্যরা। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি, একপর্যায়ে তা রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। স্থানীয়দের চোখের সামনে ধারালো অস্ত্র নিয়ে তিনজনের ওপর ঝাঁপিয়ে পড়েন মাসুক। ঘটনাস্থলেই গুরুতর জখম হন মা ও দুই মেয়ে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতদের ভাই শহিদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাসুক মিয়াসহ তিনজনকে আসামি করা হয়। ওসি মাহফুজুল কবির জানান, ‘মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকেও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬