টাকার জন্য এক রাতের ব্যবধানে দাদি-ফুফুকে কুপিয়ে হত্যা

২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪২ AM
গ্রেপ্তারকৃত সাইফুল

গ্রেপ্তারকৃত সাইফুল © টিডিসি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় টাকার জন্য এক রাতের ব্যবধানে দাদি ও ফুফুকে কুপিয়ে হত্যা করেছে সাইফুল ইসলাম নামের এক যুবক। ২০ ও ২১ আগস্ট গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—৮৮ বছরের আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার (৪০)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠে সাইফুল। রাত গভীর হলে প্রথমে দাদীর ঘর থেকে দা নিয়ে রাহেনাকে কুপিয়ে হত্যা করে। পরের রাতে একইভাবে দাদি আমেনা খাতুনকে হত্যা করে।

পুলিশ জানায়, হত্যার পর রাহেনার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সাইফুল এবং পরে মাত্র ৪০০ টাকায় সেটি বিক্রি করে দেয়। পুলিশ ইতিমধ্যে হত্যায় ব্যবহৃত দা ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

এ ঘটনায় নিহত রাহেনার ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সাইফুলকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

মেসির বিতর্কিত কর্মকাণ্ডে হতবাক সবাই
  • ২২ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
  • ২২ নভেম্বর ২০২৬
শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধর…
  • ২২ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে জাল সনদে ৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরি, সাবেক দুই …
  • ২২ নভেম্বর ২০২৬
যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬