মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

০১ আগস্ট ২০২৫, ১২:৫৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
নিহত লিটন সিকদার

নিহত লিটন সিকদার © সংগৃহীত

বরিশালে লিটন সিকদার (৩৮) নামে এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত  লিটন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে।  

স্থানীয় সুত্রে জানা গেছে, লিটন সিকদারের বোন মুন্নি বেগমের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গাজী বাড়ির জাকির গাজীর সঙ্গে। জাকির গাজী সম্প্রতি আরও একটি বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে জাকিরের গোপন অঙ্গে ইলেকট্রিক শক দেন লিটন। ওই ঘটনার পর থেকে লিটনকে খুঁজছিলেন জাকিরের স্বজনেরা। বৃহস্পতিবার আসরের নামাজের পরপরই  জাকির গাজীর চাচা স্থানীয় আলো গাজীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন বাড়ির মধ্যে ঢুকে লিটনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ সময় লিটনের ডান হাত কেটে ফেলা হয়। পরে ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন বলেন, স্থানীয় বিরোধে লিটন নামের একজন মারা গেছেন। হাসপাতালেও দুজন ভর্তি রয়েছেন।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬