রাজধানীতে এক পরিবারের ৭ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৪

৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
গ্রেপ্তারকৃত ৪ আসামি

গ্রেপ্তারকৃত ৪ আসামি © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।    

গ্রেফতারকৃতরা হলেন, মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।

ডিবি জানিয়েছে, গত ১৪ মে দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ ইত্যাদির মোড়ে আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ারসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিবি আরও জানায়, আজ ভোরে তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায়  জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে হাসান, আলমগীর ও রফিককে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়। 

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬