দলীয় কোন্দলে বিএনপি নেতার ওপর হামলা, আঙুল বিচ্ছিন্ন

৩০ জুলাই ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০২:৩০ PM
মীর হোসেন মীরু

মীর হোসেন মীরু © সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে মীর হোসেন মীরু (৪৫) নামে এক বিএনপি নেতার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হওয়ার পাশাপাশি বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে নিজ দোকানে বসে থাকার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত মীর হোসেন মীরু ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার রফিক চৌধুরী বাড়ির আতাউল হক লেদু মিয়ার ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার সময় দোকানে বসা ছিলেন মীরু। হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মীর হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ ছিল। এই দ্বন্দ্ব থেকেই তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, “তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ন্যাক্কারজনক হামলায় তার দুই হাতের বাহু ও তালুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।” তিনি আরও জানান, ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ জানানো হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হামলা করেছে, তা জানতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9