এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ, পরিবারের জিডি

২৯ জুন ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৯:৩০ PM
মাহিরা বিনতে মারুফ পিউলি

মাহিরা বিনতে মারুফ পিউলি © সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৯ জুন) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি। পরে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নিখোঁজ মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি  ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, “আজ সকাল ৮টার দিকে মাহিরা নিজ বাসা থেকে একাই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে বের হয়। তবে পরে কলেজ থেকে জানানো হয়, সে কেন্দ্রে উপস্থিত হয়নি এবং পরীক্ষায় অংশগ্রহণও করেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।”

মাহিরার বাসা ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং, যমুনা হাজী সমীর উদ্দিন রোডে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভীন।

পরিবার সূত্রে জানা যায়, মাহিরার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা কলেজ ড্রেস। এ ঘটনায় বড় বোন মারিয়া বিনতে মারুফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৩৬/২৫) করেছেন। নিখোঁজ মাহিরার সন্ধান পেলে ভাটারা থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১১২৩৭৬৯৪

এদিকে মাহিরার মামা মোহাম্মদ জহিরুল হুদা জালাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি লিখেছেন— “আজ রবিবার সকাল ৮টায় আমার ভাগ্নি মাহিরা বিনতে মারুফ পিউলি ভাটারা এলাকা থেকে একাই পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরীক্ষাকেন্দ্রেও সে অনুপস্থিত ছিল। দয়া করে সবাই ওকে খুঁজে পেতে সাহায্য করুন।”

এ বিষয়ে ভাটারা থানার দায়িত্বরত এসআই সৈয়দ আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমরা মেজর কোনো রিজন খুঁজে পাইনি। আমরা পাওয়ার সাথে সাথেই বাদীকে ইনফর্ম করব। আমরা কাজ করে যাচ্ছি।”

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় ছেলে, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের আপত্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ …
  • ২৮ অক্টোবর ২০২৬
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
  • ২৮ অক্টোবর ২০২৬