চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে এইচএসসি পরীক্ষার্থী মৃত্যু 

২৪ মে ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
নিহত শরীয়ত বিশ্বাস

নিহত শরীয়ত বিশ্বাস © টিডিসি

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনকে নিয়ে মোটরসাইকেলে পচাকোড়ালিয়া বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি আংশিক কাটা গাছ হঠাৎ করে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬