প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু

২৪ মে ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি

ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: ৩ উপদেষ্টা ‘অনিরপেক্ষ এবং বিপজ্জনক’, তাদের পদত্যাগ দাবি ইশরাকের

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’— সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে আগের দিন এ বৈঠক ডাকা হয়েছিল।

বিএনপির পর রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী এবং এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

 

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬