৩ উপদেষ্টা ‘অনিরপেক্ষ এবং বিপজ্জনক’, তাদের পদত্যাগ দাবি ইশরাকের

২৪ মে ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:২৬ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি তাদেরকে ‘অনিরপেক্ষ এবং বিপজ্জনক’ হিসেবে অবহিত করেছেন।

শনিবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক। এ ছাড়াও তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করার দাবি করেন।

আরও পড়ুন: রবিবার ড. ইউনূসের সঙ্গে সঙ্গে সর্বদলীয় বৈঠক

স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, ‘তিনজন অনিরপেক্ষ এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অথবা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন একটি বন্ডে স্বাক্ষর করতে হবে। এটি আলোচনা সাপেক্ষ নয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য সম্ভাব্য হুমকি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬