আন্দোলন আপাতত স্থগিত: ইশরাক হোসেন

২২ মে ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
অবস্থান

অবস্থান © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে রাজধানীর কাকরাইল মোড়ের আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

এসময় ইশরাক হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকবো। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামবো।’

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, ‘আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।’

এর আগে গতকাল বুধবার (২১ মে) সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আজও তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9